জামালগঞ্জ প্রতিনিধি
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, ‘জনগণের বিপন্ন সময়ে জনগণের পাশে থেকে কাজ করাই প্রশাসনের দায়িত্ব। কারণ আমরা জনগনের সেবক।’ সকল ক্ষেত্রেই ঘুষ খাওয়া হারাম উল্লেখ করে তিনি বলেন, ‘কতিপয় অসাধু কর্মকর্তাদের অনিয়মের কারণেই হাওরাঞ্চলে মানুষের বিপর্যস্ত জীবনযাত্রার সৃষ্টি হয়েছে। এসময় জামালগঞ্জের সকল উন্নয়ন কর্মকা-ের সুষ্ঠু মনিটরিংয়ের জন্য দায়িত্বশীল কর্মকতাদের প্রতি আরো আন্তরিক হওয়ার জন্য নির্দেশ দেন।’
শুক্রবার বিকেলে জামালগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, ‘চলতি মৌসুমে দুর্যোগ মোকাবেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ক্ষেত্রে সরকারের সার্বিক আর্থিক সহযোগিতায় সুদমুক্ত ঋণ প্রদানে ব্যাংক কর্মকর্তাদের প্রতি পরামর্শ প্রদান করেন।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা
পরিষদ চেয়ারম্যান শামছুল আলম তালুকদার, ভাইস চেয়ারম্যান রশিদ আহম্মেদ ও হাফিজা আক্তার দিপু, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহম্মেদ সিদ্দিকী, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড.আসাদ উল্লাহ্ সরকার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও সদস্য ওয়ালী উল্লাহ্ সরকার প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, ওসি (তদন্ত) তদন্ত নির্মেল কুমার দেব, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ. লীগ নেতা কাজী আশরাফুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা আবু তাহের, মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ ও উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহ-সাধারণ সম্পাদক নিজাম নুর ও সদস্য শেরু আলম শেরুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
এর পূর্বে জেলা প্রশাসক সাচনাবাজার ইউনিয়নের শেরমস্তপুর গ্রামে একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিদর্শন করেন, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ ও ভীমখালী ইউনিয়নের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের সাথে জেলা কৃষক লীগের মতবিনিময়
- দুর্যোগের কারণে ২০ লাখ টন কম উৎপাদন -খাদ্যমন্ত্রী


