সু.খবর রিপোর্ট
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসবে সুনামগঞ্জের উপজেলায় উপজেলায় অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি।
যুগপৎ এই কর্মসূচীতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলসহ সংগঠনের জেলা নেতৃবৃন্দ উপজেলায় উপজেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন।
অবস্থান কর্মসূচীতে নেতৃবৃন্দ বলেন, ভোট চুরি করে আবারও অবৈধ পথে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন, দুঃস্বপ্নে পরিণত করা হবে। দিনের ভোট আর রাতে দেয়া যাবে না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি রাজপথ ছাড়বে। জাতীয় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্থান্তরের আহবান জানিয়ে পৃথক পৃথক অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, ভোট ও ভাতের অধিকার আদায়ে জনগণ রাজপথে ঐক্যবদ্ধ। এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে ছাতক উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের পুরাতন কাস্টম রোডে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক শামছুর রহমান শামছু, জেলা বিএনপির উপদেষ্ঠা ফজলুল করিম বকুল, শিশু বিষয়ক সম্পাদক সহিদুর রহমান সোহেল, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা জাহেদুল ইসলাম আহবাব, পৌর বিএনপি নেতা আবুল হোসন, জেলা সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল, উপজেলা কৃষকদলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাসুক আহমদ, প্রবাসী বিএনপি নেতা আলতাব মিয়া তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক তারেক আহমদ, উপজেলা জাসাস’র সদস্য সচিব গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. আব্দুল কাহার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাকী মুহিত, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহিব আহমদ, ছাত্রদল নেতা ফজলুর রহমান প্রমুখ।
এদিকে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পুরাতন বাসস্টেশনে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী’র সভাপতিত্বে ও সাধারণ সেলিম উদ্দিন আহমদ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাদীর আহমদ, জেলা বিএনপির সহ সভাপতি ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী, যুগ্ম সম্পাদক নাসিম উদ্দিন লালা, মোনাজ্জির হোসেন সুজন। এসময় যুবদল স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে শান্তিগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের তত্বাবধানে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতারা।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের সঞ্চালনায় এখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা বিএনপির প্রবীন নেতা ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মঈন খান ময়না, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাফর সাদেক লেবু, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জিয়াউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, আইন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক সিতু মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ আলী, যুবদল নেতা ফরিদ গাজী, ইউপি সদস্য মো. লিটন মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের (একাংশের) সভাপতি মাহমুদ আলী, সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী, ছাত্রদল নেতা মানছুর আহমদ, জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা প্রজন্মদলের সভাপতি জাকার উদ্দিন, উপজেলা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি রোমান আহমদ ও উপজেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক হেলাল আহমদ প্রমুখ।
দিরাই
দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ গণ-অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী’র সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা শাহ আলমের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, পৌর বিএনপির (ভাঃ প্রাঃ) সভাপতি জালাল উদ্দিন (ভাঃপ্রাঃ) সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক কয়ছর ইসলাম, প্রচার সম্পাদক শামসুল আলম সুভাষ। আরোও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক সর্দার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন তালুকদার, তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরী, সদস্য সচিব রাকিব মিয়া, যুগ্ম-আহবায়ক সাহিদুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রফিকুল হক চৌধুরী টিপু, উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, যুগ্ম-আহবায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব তানভীর চৌধুরী, ছাত্রদল নেতা জাকারিয়া আহমেদ, মিনহাজ, আক্তার, দিদার রহমান, শাহিন প্রমুখ।


