দুলাল মিয়া
মাথার উপর সূর্য, ঝাঁঝালো রোদ
রাস্তায় জনতার ঢলে প্রচন্ড ডেউ
তুমুল মিছিলে অস্থির হয়ে উঠেছে বাতাস
‘রাষ্ট্রভাষা বাংলা চাই-বাংলা চাই’
একদল পোষা পাগলা কুকুর
এ বলিষ্ট আওয়াজ শোনে তড়িৎ
বেগে ঝাঁপিয়ে পড়ে জনতার ¯্রােতে
বেপরোয়া হয়ে থামাতে চায় জনতার শ্লোগান
বজ্রের মতো ছুঁড়ে কাঁদুনে গ্যাস ও বুলেট
উড়ে যায় শত শত মাথার খুলি
গলিত মগজ আর ফিনকি দিয়ে পড়া
তাজা রক্তে পিচঢালা রাজপথে
কান্নার করুণ সুর; শোকের ছায়ায়
আঁধার হয়ে আসে চার পাশ
চোখে জল নেই-শ্বাস টানতে কষ্ট হচ্ছে
গব কিছু হারিয়েও একটিই আওয়াজ
রাষ্ট্রভাষা বাংলা চাই- রাষ্ট্রভাষা বাংলা চাই


