জনতা ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমানের সঙ্গে জেলার শাখা ব্যবস্থাপকদের এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ড. এস এম মাহফুজুর রহমান সুনামগঞ্জের উন্নয়নে জনতা ব্যাংকের ব্যাপকভিত্তিক অংশ গ্রহণে করণীয় বিষয়ে শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা দেন। তিনি বলেন, সুনামগঞ্জ কৃষি, প্রবাসী ও পর্যটন সমৃদ্ধ এলাকা। এখানে ব্যবসা—বাণিজ্য ও বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। জনতা ব্যাংকের সুনামগঞ্জ অঞ্চলের সব সূচক উর্ধ্বগতি, কিন্তু বিনিয়োগে পিছিয়ে। সুনামগঞ্জের প্রবাসীদের পাঠানো অর্থ সুনামগঞ্জের উন্নয়নেরই বিনিয়োগ করতে হবে। সরকারি মালিকানাধীন বৃহত্তর ব্যাংক হিসেবে এই ব্যাংককে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবদুল ওয়াদুদ, সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আনোয়ার আল রশীদ, সনামগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক রনজিত লাল সোম অংশ নেন।