জনপ্রতিনিধিরা বেকায়দায়

শহীদ নূর আহমেদ
জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচারণার অংশ হিসেবে প্রার্থীরা ছুটে চলেছেন জেলার ইউনিয়ন পরিষদগুলোতে। প্রার্থীদের আগমনে সরব হয়ে উঠছে পরিষদ প্রাঙ্গণ। এক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একই দিনে হচ্ছে একাধিক প্রার্থীর মতবিনিময়। এতে প্রার্থীদের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন নির্বাচিত জনপ্রতিনিধি ভোটাররা। জনপ্রতিনিধিরা একাধিক প্রার্থীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিতে গিয়ে পড়েন বিব্রতকর অবস্থায়।  
যেমন শুক্রবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদে ঘণ্টা খানেকের ব্যবধানে পৃথক নির্বাচনী মতবিনিময় করেন দুই চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট ও ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
নূরুল হুদা মুকুটের সাথে ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ও জেলা আওয়ামীলীগের   সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীমসহ তাঁর সমর্থকরা। এসময় পূর্ববীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর কালামসহ পরিষদের সকল সদস্য তাদের মতামত ব্যক্ত করেন। ঘণ্টাখানেক পর অনুষ্ঠিত ব্যারিস্টার ইমনের নির্বাচনী মতবিনিময় সভায় তখন তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হায়দার চৌধুরী লিটন ও তাঁর সমর্থকরা। এই সভায়ও সভাপতিত্ব করেন চেয়ারম্যান নূর কালাম। উভয় সভাতেই মেম্বাররা উপস্থিত ছিলেন।
পূর্ব বীর গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর কালাম বলেন, উভয় প্রার্থীর বক্তব্য আমরা শুনেছি। আমরা যোগ্য প্রার্থীকেই ভোট দিব।