জনপ্রতিনিধি, সাংবাদিক ও কলেজ পরিচালনা কমিটির সদস্যকে মামলায় জড়ানোর প্রতিবাদ

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলায় জনপ্রতিনিধি সাংবাদিক ও রাজনীতিবিদদেরকে মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের প্রভাষকরা। বুহস্পতিবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার এর প্রতিবাদ জানানো হয়।
কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন রায় স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, কলেজ পরিচালনা   কমিটির সদস্য প্রদীপ রায়, সাংবাদিক জিয়াউর রহমান লিটনসহ শিক্ষানুরাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও অবিলম্বে মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।