বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জনস্বাস্থ্য পুষ্টিসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এনএনএস’র পরিচালক ডা. এ বি এম মুজাহারুল ইসলাম। মঙ্গলবার সকাল থেকে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কর্তৃক বাস্তবায়িত কেয়ার নিউট্রেশন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কমিউনিটি সার্ভিস ডেলিভারী, কমিউিনিটি সাপোর্ট গ্রুপ ও একটি বিদ্যালয় স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন ব্যবস্থা বিষয়ক পরিদর্শন করেন তিনি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে উপজেলা পরিষদের অফিসকক্ষে সভায় কেয়ার বাংলাদেশ কেয়ার নিউট্রেশন এ্যাট দ্যা সেন্টার প্রকল্পের দেওয়ান ইসতেয়াকুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুসুদুল হক, উপজেলা ভ্যাটেনারী সার্জন ডা. দিদারুল আলম আহসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরোয়ার আলম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। উপস্থিত ছিলেন কেয়ার নিউট্রেশন এ্যাট দ্যা সেন্টার প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. আল আমিন, সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার নাজনিন আক্তার, নলেজ ম্যানেজমেন্ট এন্ড এডভোকেসি হাফিজুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা হাসান উজ জামান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নাজমুল হাসান প্রমুখ।


