ইকবাল কাগজী
একজন মুখচেনা রাজাকার প্রকৃতপ্রস্তাবে আজ অর্ধশতাব্দী পেরিয়ে
পুঁজিপ্রভুর আদুরে দুলাল
আহা কী নাদুসনুদুস রাজনীতির আস্ত এক মেদালো চেকনাই
শহীদ মিনারে বিরাট ফুলের তোড়া নিয়ে তিনিও হাজির
এবং শহীদ মিনারের জনারণ্যে কোলাহল ছাড়িয়ে
জনান্তিকে শুনা গেলা সেই শয়তানি কেওয়াস শোরগোল
‘রাজকার ভাই ভাই, আমরা আছি তোমরা নাই।’
জনান্তিকে এবম্প্রকার বুলি ঝারে যে সে যেমন ছিল তেমনই আছে
গত শতকের একাত্তরে তার নজির হাজির করেছিল এবং
তুমি যুদ্ধ থেকে ফিরে গেছো ঘরে
সে মেদালো চেকনাই তার ভবি ভুলবার নয়
পুনর্বাসনে আদৃত অসুর এখনো সে মাঠেই আছে
তোমার স্মৃতিতে নেই কামরুল হাসানের সেই পোস্টার
যে পোস্টার অবিরত বলে ‘ওরা মানুষ হত্যা করছে।
আসুন আমরা জানোয়ার হত্যা করি।’


