জন্মাষ্টমীতে শোভাযাত্রা-মিছিল বন্ধ

সু.খবর ডেস্ক
দেশে করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র‌্যালি ও মিছিল বন্ধ থাকবে। রবিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্ট জারি করা জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। সেইসঙ্গে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র‌্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অতিমারি করোনার কারণে গত ২০ আগস্ট পবিত্র আশুরা উপলক্ষেও সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ ঘোষণা করেছিল সরকার।
সূত্র : জনকন্ঠ