ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা সদরের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মন্দিরের সামনে থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার। সভায় বক্তব্য দেন, কমিটির সহ সভাপতি প্রাণতোষ চন্দ্র সরকার, মতিলাল দেবনাথ, হিন্দু মহাজোটের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি সুশীল চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব চয়ন কান্তি দাস প্রমুখ।
- ছাতকে বিপুল উৎসাহে জন্মাষ্টমী পালিত
- যুক্তরাজ্যে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে জগন্নাথপুর পৌরসভার মেয়র মনাফের মতবিনিময়


