Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জব্দকৃত বালু পাথর ৯০ লক্ষ টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জব্দকৃত বালু পাথর ৯০ লক্ষ টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
যাদুকাটা নদীতে অবৈধভাবে উত্তোলন করা বালু পাথর ৯০ লক্ষ টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিনব্যাপী তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের নেতৃত্বে যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সাথে টাস্কফোর্স অভিযানে অংশ নেন তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাসেল নোমান, লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যগণ ও সুনামগঞ্জ র‌্যাব-৯ এর সদস্যগণ।
টাস্কফোর্স অভিযানে ৫৫ হাজার ঘনফুট পাথর ও ৪০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু পাথর বিকাল ৩টায় যাদুকাটা নদী তীর সংলগ্ন বড়টেক নামক স্থানে প্রকাশ্যে সর্বোচ্চ নিলাম ডাককারীর নিকট নিলামে বিক্রি করা হয়। পাথর বিক্রি করা হয় প্রতি ঘনফুট ১১৯ টাকা এবং বালু বিক্রি করা হয় প্রতি ঘনফুট ২২টাকায়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাজির আব্দুর রাকিব জানান, ৫৫ হাজার ঘনফুট পাথর ও ৪০ হাজার ঘনফুট বালুর ভ্যাট ট্যাক্স সহ সর্বমোট ৮৯ লক্ষ ১০ হাজার টাকা। তিনি আরো জানান, যাদকাটা নদীতে অতীতের তুলনায় ২০২১ সালে টাস্কফোর্স অভিযানে সর্বোচ্চ রাজস্ব আদায় করা হয়েছে।