জমিয়তুল মোদারেছীন জেলা শাখার সম্মেলন

বাংলাদেশ জমিয়তুল মোদারেছিনের সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের কাজির পয়েন্ট লতিফা কমিউনিটি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ।
সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য ড. মুহাম্মদ আহসান উল্লাহ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব মাওলানা অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজী।
বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোয়ার আলী, অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান, উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম, অধ্যক্ষ মাওলানা আলী নূর, অধ্যক্ষ আবু নছর ইব্রাহিম, অধ্যক্ষ মাওলানা নুর উদ্দিন, সুপার মাওলানা ফারুক আহমদ, প্রভাষক কাজী আমিন আত তাফহিম, সুপার ছাাদিকুর রহমান, সুপার আব্দুল মান্নান, সুপার সিদ্দিকুর রহমান, ওলিউর রহমান, সুপার নাজমুল হুদা, মাওলানা আবু বক্কর প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি