দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা সদরে জোরপূর্বক জমি দখলের পায়তারা করা হচ্ছে বলে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী আবুল কাশেম। তিনি উপজেলার লক্ষ¥ীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের বাসিন্দা এবং কুয়েত প্রবাসী।
বুধবার বিকেলে দোয়ারাবাজার প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী আবুল কাশেম বলেন, ২০১৬ সালে উপজেলা সদরের রবিন্দ্র কুমার দে এর থেকে সাবকাবলা দলিলে বাজিতপুর মৌজার জে এল নম্বর ১২৬ ও এস এ দাগ নম্বর ১২৮ এবং ১৬৬ হাল দাগে ৫ শতাংশ ভূমি ক্রয় করি। একই সময় আমি মাঠ জরিপ আমার নামে করে ফেলি। ২০১৭ সালে প্রথম দফা ও ২০২০ সালে দ্বিতীয় দফা মাটি ভরাট করি। গর্ত ভরাট করে এখন বাসা বাড়ি করার প্রস্তুতি নিলে পার্শ্ববর্তী জমির মালিক শামসুন্নাহার ও তার দুই মেয়ে রাতের আধাঁরে তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে আমার জায়গায় সাইনবোর্ড টানানোর চেষ্টা করে এবং জমি জবরদখল করার চেষ্টা করে। আমার বসত বাড়ি দূরবর্তী লক্ষ¥ীপুর ইউনিয়নের নিভৃত পল্লী গ্রামে হওয়ায় আমি কিছু দেখতে পারিনি। এ ঘটনার দিন স্থানীয় বাসিন্দারা সাইনবোর্ড টানাতে বাঁধা দিলে তাদেরও নানাভাবে হুমকি ধমকী দেয় তারা।
তিনি আরও বলেন, আমি একজন প্রবাসী। সঠিক মালিকের কাছ থেকে সঠিক কাগজপত্র ও দখল বুঝে জায়গা করার পর এখন ভিটে তৈরী করার সময় অহেতুক ষড়যন্ত্র করছে। আমি স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
সাংবাদিক সম্মেলনে প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- সুনামগঞ্জে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রারগণের প্রশিক্ষণ কর্মশালা
- জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন


