স্টাফ রিপোর্টার
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের অন্যতম সফল কাজী ও নিকাহ রেজিষ্ট্রার হিসাবে বিশেষ অবদানের জন্য মাও. কাজী মো: শাহেদ আলীকে ‘জয় বাঙ্গালী শান্তি পদক—২০২১’ দেওয়া হয়েছে। শনিবার আঞ্চলিক ভাষা ও বাঙ্গালী সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার পল্টন টাওয়ার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এই পদক দেওয়া হয়। পদক প্রদানের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন হাই কোর্ট বিভাগের বিচারপতি এস.এম. মজিবুর রহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শওকত আলী, সাবেক ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, বহুমাত্রিক লেখক ও অনুবাদক সৈয়দ মাজহারুল পারভেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপসচিব মো. আসাদুল্লাহ, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার উপ—পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম বিপিএম। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আতাউল্লাহ খান। আলোচনা সভা শেষে এই পুরস্কার প্রদান করা হয়। কাজী মো: শাহেদ আলী দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর ইউনিয়নের মুসলিম বিবাহ ও রেজিষ্ট্রারের দায়িত্ব দক্ষতার সাথে পালন করে আসছেন। তাঁর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে।
- তাহিরপুর উপজেলা পরিষদের বাজেট পর্যালোচনা
- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফল-২০২১ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত


