স্টাফ রিপোর্টার
১৯ – ২৫ জানুয়ারি পর্যন্ত জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আয়োজনে হাসপাতালের ৪র্থ তলায় সেবা কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউএনএফপিএ’র ফিল্ড অফিসার ডা. শাহীন আখতার, এসএইচআইআর অফিসার ডা. তামান্না ফেরদৌস সহ নার্সিং সুপারভাইজার ও সিনিয়র স্টাফ নার্সবৃন্দ।


