ছাতক প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘ক্রমাগত জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের বিরূপ প্রভাব থেকে বাঁচতে প্রচুর পরিমানে তাল গাছ লাগানোর প্রয়োজন। ভবিষ্যৎ প্রজম্মের জন্য আবাসযোগ্য বাংলাদেশে রেখে যেতে প্রত্যেককেই পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানো নৈতিক দায়িত্ব। বাংলাদেশের জলবায়ুর প্রেক্ষাপট বিবেচনায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর এক কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছেন। মনে রাখতে হবে বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণি পরস্পর নির্ভরশীল। মানুষের প্রয়োজনীয় কাজে গাছের ব্যবহার করা হয়। পরিবারের প্রয়োজনে প্রত্যেক বাড়িতেই ফলদ বৃক্ষ রোপণ ও পরিচর্যা করলে বাজারের ফরমালিনমুক্ত ফল থেকে সদস্যদের রক্ষা করা সম্ভব হবে।’
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক।


