জলবায়ু পরিবর্তনে এশিয়ায় চাল উৎপাদন কমবে -গবেষণা

সু.খবর ডেস্ক
জলবায়ু পরিবর্তনে এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলবে, দাবি সাম্প্রতিক এক গবেষণার। ওই গবেষণাতেই দাবি করা হয়েছে, পরিবেশ পরিবর্তন দক্ষিণ এশিয়ায় চাল উত্পাদনের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। ২০৩০ সালের মধ্যে চাল উত্পাদনের পরিমাণ পাঁচ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ২০৫০ সালের মধ্যে সেই উৎপাদন ১৪দশমিক ৫ শতাংশ পর্যন্ত পড়ে যেতে পারে, আর ২০৮০ সালে চালের উৎপাদন কমবে ১৭ শতাংশ কমবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং পটসড্যাম ইন্সটিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এশিয়ার বেশ      
কিছু অঞ্চল যেমন চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া মাঝে মধ্যেই ভয়াবহ বন্যার কবলে পড়ে। সেক্ষেত্রে জলবায়ু বিশাল পরিবর্তনের জেরে এই সমস্ত দেশের উপকূলবর্তী অঞ্চলগুলো মিলিয়েও যেতে পারে। যার ফলে প্রায় ১৩০ মিলিয়ন মানুষের জীবনে বিপদ ঘনিয়ে আসবে।
১৩৬টি উপকূলবর্তী শহরের ওপর সমীক্ষা চালিয়েছিলেন গবেষকরা। সেখানেই তারা দেখেছেন বন্যার জেরে ২০০৫ সালের মধ্যে ৬ মার্কিন বিলিয়ন ডলারের মতো ক্ষতি হয়েছে। ২০৫০ সালের মধ্যে সেই ক্ষতির পরিমাণ ৫২ বিলিয়ন মার্কিন ডলার ছোঁবে।
গবেষণায় দেখানো হয়েছে, বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ পরিবর্তনের ফলে বিশ্বের যে কুড়িটি শহর সবচেয়ে বেশি প্রভাবিত হবে, তার মধ্যে রয়েছে চীনের, শেনঝেন, তিয়ানজিন,ঝানজিয়াং, জিয়ামেন গুয়ানঝু, ভারতের মুম্বাই, কলকাতা, চেন্নাই, সুরাট ভিয়েতনামের হো চি মিন  ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার জাকার্তা, থাইল্যান্ডের ব্যাঙ্কক, জাপানের নাগোয়া।
এই গবেষণা প্রসঙ্গে পিআইকের ডিরেক্টর প্রফেসর হ্যানস জোচিম দাবি করেন, ২১ শতকে মানব সভ্যতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্ব উষ্ণায়ন এবং তার ফলে পরিবেশ পরিবর্তন।
তার মত, এখনই এশিয়ার সমস্ত দেশগুলোর সচেতন হওয়া উচিত, এবং একসঙ্গে বসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে সঠিক কৌশল ঠিক করা উচিত।