জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের জঞ্জার বিল জলমহালে দুর্বৃত্তরা বিষ দিয়ে প্রায় ৬ লাখ টাকার মাছ ধ্বংস করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে জলমহালের ইজারাদার সুধা রঞ্জন সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের বিষ্ণুপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ১৪২৭ বাংলা সন থেকে ১৪৩২ বাংলা (৬ বছরের জন্য) পর্যন্ত ভূমি মন্ত্রণালয় হতে লীজপ্রাপ্ত হয়ে মাছ চাষ করে আসছে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে যে কোনো সময়ে দুর্বৃত্তরা রাতের আধাঁরে মৎস্যজীবীদেরকে আর্থিক ক্ষতি সাধন করার জন্য জলমহালে বিষ প্রয়োগ করেছে। সকালে পাহারাদার বিলে মাছ মরে ভাসতে থাকে দেখে বিষ্ণুপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও ইজারাদার সুধা রঞ্জন সরকারকে অবগত করলে তিনি জামালগঞ্জ থানায় এসে অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, জঞ্জার বিল জলমহালে দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছ ধ্বংস করার একটি অভিযোগ আমরা পেয়েছি, পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করছি।
- জামালগঞ্জে ভিজিডি কার্ড দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ
- চাঁদা না দেওয়ায় হাটের টোল আদায়ে বাধা, থানায় অভিযোগ


