সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা শিয়ালের কামড়ে গবাদিপশু ও মানুষ আক্রান্ত হওয়ায় জলাতংক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত প্রায় দুই সপ্তাহ ধরে এই উপদ্রব দেখা দিয়েছে। ইতোমধ্যে ৪০-৫০টি গবাদিপশু আক্রান্ত হয়ে ২০টি মারা গেছে। কয়েকজন মানুষও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাগলা শিয়ালের আক্রমণ থেকে রক্ষা ও জলাতংক রোগের বিষয়ে সচেতনতা বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীর নগর প্রতিবন্ধী সমাজ কল্যাণ কমিটির আয়োজনে ইউনিয়নের পুরাতন গোদিগাঁও গ্রামে এই সভার আয়োজন করে।
মুক্তিযোদ্ধা ডা. তোফাদ্দক হোসেনের সভাপতিত্বে ও প্রতিবন্ধী ওমর ফারুকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোতালেব হোসেন, জেলা প্রাণী সম্পদের ভেটেনারী সার্জন ডা. লুৎফুজ্জামান, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। (প্রেস বিজ্ঞপ্তি)


