স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের জলাবদ্ধতার সমস্যা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নতিকরণ, কামার খালসহ খাল ও জলাশয় পুনরুদ্ধারে করণীয় নির্ধারণ বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ মাল্টি পাটি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, কামার খালসহ শহরের অন্যান্য খাল ও জলাশয় পুনরুদ্ধারের দায়িত্ব পৌরসভা ও জেলা প্রশাসনকে নিতে হবে। কামারখাল পুনরুদ্ধার করতে হবে। পৌর শহরের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করতে হবে পৌরসভাকে। সুনামগঞ্জ শহরের মানুষের একটাই দাবি কামারখাল উদ্ধার করে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।
কর্মপরিকল্পনা সভায় বক্তব্য রাখেন মাল্টি পাটি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা শাহ আবু নাসের, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান নিগার সুলতানা কেয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মো. রেজাউল হক, মাল্টি পাটি অ্যাডভোকেসি ফোরামের বিভাগীয় কর্মকর্তা রহিমা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারহানা ইমা, যুগ্ম-সম্পাদক সেলিনা আবেদীন, জেলা কৃষকলীগ নেতা মুহিবুর রহমান প্রমুখ।


