জহুরা খাতুন’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জয়কলস ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার- কাজী এম জমিরুল ইসলাম মমতাজের মাতা জহুরা খাতুন’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার খতমে কোরআন শেষে ইফতারের পূর্বে নিজ বাড়ী উজানীগাঁও কাজী বাড়ীতে দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও করোনা ভাইরাস থেকে মুক্তি কামনা করে বিশ্ববাসীর জন্য দোয়া পরিচালনা করেন মরহুমার ছেলে কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী সৈয়দ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস দ. সুনামগঞ্জ শাখার বায়তুল মাল সম্পাদক মাও. জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক আব্দুর রব এনাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য সালেহ আহমদ হৃদয়, সামিউল কবির, ছায়াদ হোসেন সবুজ, উজানীগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাও. রশিদ আহমদ, ব্যবসায়ী রানা মিয়া, মনফর আলী কাছু, জিয়াউর মিয়া, কাজী মাহমুদুল মমতাজ হাসান, কাজী আহমাদুল মমতাজ মারজান প্রমুখ।