জাউয়া প্রতিনিধি
ছাতকে কলেজ ছাত্র আল-আমিন হত্যাকান্ডের প্রতিবাদে বুধবার সকালে জাউয়া ডিগ্রী কলেজের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
জাউয়া ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে কলেজ ছাত্র আল-আমিন হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ আব্দুল গাফফার, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল মছব্বির, আইয়ূব মিয়া, নিহত ছাত্রের পিতা কাচা মিয়া, আত্মীয় শিব্বির আহমদ, প্রভাষক জয়াধর রুমী, অজয় কুমার দাস, বিলকিছ সুলতানা, সমর কুমার সরকার, নীলমাধব সিংহ, শ্যামা প্রসাদ দাস, সোমা চক্রবর্তী, মুজিবুর রহমান, আরশ আলী, নাজমুল হক, সুমন দাস, নিত্যরঞ্জন দাস, সেবুল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা মেধাবী ছাত্র আল-আমিন হত্যাকারী অপর আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচার আইনে সবর্ােচ্চ শাস্তির দাবী জানান। উল্লেখ্য, সোমবার সহপাঠী আক্কাছ আলী ও তার সহযোগিদের ছুরিকাঘাতে নিহত হয় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের কাঁচা মিয়ার পুত্র ও জাউয়া ডিগ্রী কলেজের মানবিক বিভাগের ২য় বর্ষের ছাত্র আল-আমিন।


