জাউয়ায় চেতনায় দ্রোহ ম্যাগাজিনের প্রকাশনা অনুষ্ঠান

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়ায় কবি নজরুল সাহিত্য পর্ষদের উদ্যোগে ‘চেতনায় দ্রোহ’ ম্যাগাজিনের প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কবি নজরুল সাহিত্য পর্ষদের সভাপতি কবি ইমন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মমিন খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধনী সভায় ম্যাগাজিন দ্রোহ’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন      
 সিলেট উইমেন্স কলেজের প্রিন্সিপাল কবি কালাম আজাদ।
মোড়ক উন্মোচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গল্পকার সেলিম আউয়াল, প্রিন্সিপাল কবি মাহমুদ আলী, প্রভাষক নাজমুল হক, পাইগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ.লীগ নেতা রেজা মিয়া তালুকদার, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবি আছাদুর রহমান আছাদ, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন জ্যোতি তপু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, ডাক্তার হারিছ আলী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম শাওন, শিক্ষক কমর উদ্দিন, ইমান আলী, জুয়েল আহমদ, কাজল মিয়া, দেলোয়ার হোসেন রাজু, মিছবা উদ্দিন, আফজাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আবু তাহের, বোরহান উদ্দিন, দেওয়ান রাজা, ইসলাম উদ্দিন, মাও. সাদ আহমদ, খালেদ আহমদ, জাহিদুল ইসলাম, আহমদ মিয়া, কবির মিয়া, আমিন মিয়া, আবুল কাশেম, কাজী আবু সাইদ নোমান, আব্দুল ওয়াদুদ, ফারুক আহমদ, কাবির আহমদ, শাহরিয়ার বাবুল, কবি কাজিল হক, কবি কবির আহমদ, নুর আহমদ, ফকির কামাল, হাফিজ হারুন, আনোয়ার হোসেন, জুবায়ের আহমদ, আসাদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাও. জুনায়েদ আহমদ।