জাউয়ায় যুবসংহতির নতুন কমিটি গঠন

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন জাতীয় যুবসংহতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সোমবার যুব সংহতি নেতা আহমেদ বাবুলের সভাপতিত্বে ও আবুল হাসনাতের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপার সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহার, জেলা যুব সংহতি নেতা মাহবুব আহমদ নিউটন, ছাতক উপজেলা যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম জহির, জাপা নেতা মনির উদ্দিন, ইউছুফ আলী, যুব সংহতি নেতা অলি আহমদ ছায়াদ, আশরাফ মিয়া, আখতারুজ্জামান প্রমুখ। সভায় খালেদ হোসেনকে সভাপতি ও কাজী মুহিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে যুব সংহতি জাউয়াবাজার  ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়।