জাউয়াবাজার প্রতিনিধি
ছাতকের জাউয়া ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পুনঃ নির্বাচনের দাবী জানিয়েছেন ৬ সদস্য-সদস্যা। সোমবার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হক, আব্দুর রহিম, এসএম মাহমুদ, কাজী রুয়েল মিয়া, সদস্যা সাথিয়া বেগম
ও মন্তাজ একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেয়া হয়েছে। রবিবার জাউয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সচিব একরামুল হক রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। প্যানেল চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল হক ও ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুন নুর। ভোট গ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গননা না করে প্রিজাইডিং ও রিটার্নিং অফিসার গোপনে অনিয়মের মাধ্যমে ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুন নুর বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে লিখিত অভিযোগে উলেখ করা হয়। নিয়ম বহির্ভুতভাবে ও গোপন যোগাযোগ মুলে এ ফলাফল সৃজন করা হয়েছে বলে তারা ফলাফল প্রত্যাখ্যান করেছেন। প্রশাসনের হস্তক্ষেপে পুনঃনির্বাচন দাবি করেছেন আবেদনকারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


