জাগ্রত সিলেটের জেলা প্রতিনিধি হলেন সোহানুর রহমান

স্টাফ রিপোর্টার
ডিএফপি তালিকাভুক্ত সিলেটের বহুল প্রচারিত দৈনিক জাগ্রত সিলেটে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সোহানুর রহমান সোহান।
সোমবার বিকেলে পত্রিকার সিলেট কার্যালয়ে পরিচয় পত্র ও নিয়োগ পত্র তুলে দেন দৈনিক জাগ্রত সিলেট পত্রিকার সম্পাদক শেখ মোর্শেদ।
সোহানুর রহমান বর্তমানে সুনামগঞ্জ সরকারি কলেজে বিবিএস শেষ বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমে কাজ করছেন। এছাড়াও তিনি সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। যে কোন প্রয়োজনে ০১৭৭১২৮২২১৪ অথবা[email protected] যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি।