স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বাংলাদেশ বেতারের উদ্যোগে শনিবার বিকালে ¯্রােতা আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সিলেট আঞ্চলিক বেতার কেন্দ্রের উদ্যোগে এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ।
বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুছ ছত্তার, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দেব, বেতারের সিলেট কেন্দ্রের উপপরিচালক আবদুল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. শামছুল আবেদীন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, ‘বাংলাদেশ বেতারের ঐতিহ্য রয়েছে। জাতিগঠনে ও মুক্তিযুদ্ধে ভূমিকা রয়েছে বেতারের। বেতার একটি ইউনিক অবস্থানে রয়েছে। সরকার এবং জনগণের সঙ্গে যোগসুত্রও স্থাপন করছে বেতার। বেতার সার্বজনীন গণমাধ্যম। বেতারের বহুমুখি ব্যবহার হচ্ছে। দুর্যোগের সময় অন্য কোন মিডিয়া না থাকলেও বেতার মানুষের পাশে থাকে।’
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল। আগামী ৩০ বছরের মধ্যে আমাদের অর্থনীতি আরো অনেক এগিয়ে যাবে। আমরা ১০ টি মেগা প্রজেক্ট নিয়েছি। এর মধ্যে স্বপ্নের পদ্মা সেতুর কাজ শেষ পর্যায়ে। ২০২১ সনের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। ২০৩০ সালে এমডিজি বাস্তবায়ন হবে। ২০৪১ সালে হবে আধুনিক ও উন্নত বাংলাদেশ। জাতির পিতার সকল স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে।
- বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে এমএ মান্নান-সুশিক্ষিত হয়ে তোমরা দেশের নেতৃত্ব দিবে
- কালেক্টরেট ভবনে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন স্থগিত


