জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঐতিহাসিক ৭ মার্চ প্রথমবারের মত জাতীয় দিবস হিসেবে উদযাপন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
সোমবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, জেল সুপার নুরশেদ আহমেদ ভূইয়া, সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান পীর, বিটিভি’র জেলা প্রতিনিধি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড. মো. শফিকুল আলম, অ্যাড. রইসউদ্দিন আহমদ, অ্যাড. খায়রুল কবির রুমেন, জেলা মৎস্য অফিসার সীমা রানী বিশ^াস, জেলা কৃষি অফিসার মো. ফরিদুল ইসলাম, জেলা প্রশিক্ষণ সমন্বয়ক মো. সারোয়ার জাহান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহানুর আলম প্রমুখ।