জাতীয়তাবাদী আইনজীবীগণের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। শপথ লঙ্ঘন করে সরকারের মন্ত্রীরা সুপ্রিম কোর্টকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেয়ার প্রতিবাদে এবং সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এর অপসারণের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা   জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
জেলা আইনজীবী সমিতি’র প্রাঙ্গণ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা কালেক্টরেট ভবন প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্তরের সেবা কেন্দ্রের সামনে  সমাবেশে মিলিত হয়।         
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ অ্যাড. ফজলুল হক আছপিয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.আব্দুল হক, অ্যাডভোকেট মাসুক আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী প্রমুখ।
সমাবেশে বক্তার অবিলম্বে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক’র অপসারণ দাবি করেন।