পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পাগলা হাইস্কুল এন্ড কলেজের হলরুমে শিক্ষানুরিগী শাহজাহান সাজুর সভাপতিত্বে ও তরু নির্বাহী সম্পাদক মুবিন সিদ্দিকীর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী ও পূবালী ব্যাংক পাগলা বাজার শাখার কর্মকর্তা মো. জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন তরু’র সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, নির্বাহী সম্পাদক মুবিন সিদ্দিকী, প্রচার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, সদস্য জানে আলম, শিক্ষানুরাগী তারেক আহমদ, সঞ্জয় পাল ও জাকার হোসেন প্রমুখ।


