স্টাফ রিপোর্টার
‘বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যেগে ৪ শত বন্যা দুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী শহরতলীর কালীপুর এলাকায় এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্য চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
অব. ব্রিগেডিয়ার জেনারেল ডা. জাহাঙ্গীর হোসাইন, সহ-সাধারণ সম্পাদক শাহাজাহান কবির, দপ্তর সম্পাদক রহমত আলী, জাতীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টিটু, আব্দুল আজিজ, কৃষক সংগ্রাম সমিতির সভাপতি নিরঞ্জন তালুকদার ও আফাজ উদ্দিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল প্রমুখ।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ
- দ. সুনামগঞ্জে একই স্থানে আ.লীগের দুই পক্ষের শোকসভা আহ্বান- উত্তেজনা, মাইক আটক


