স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসনের আয়োজনে এবং এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জাতীয় তথ্য বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কম্পিউটার ল্যাবে কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
জেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলায় উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
- দিরাইয়ে ১১ হাজার প্লাস্টিকের চাঁই উদ্ধার, পুড়িয়ে ধ্বংস
- দ্বিতীয় ধাপে ধর্মপাশা ও জামালগঞ্জ সহ ভোটার তালিকা হালনাগাদ ১৪০ উপজেলায়


