জাতীয় তামাকমুক্ত দিবস পালন

‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জের অর্থে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করা হোক’ প্রতিপাদ্যকে সামনে জাতীয় তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।
সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ’ র সহযোগিতায় সোমবার বেলা ১১টায় সদর হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার মো. আবুল কালাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ওমর ফারুক।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ গৌতম রায়।
এসময় উপস্থিত ছিলেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার সহ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, চিকিৎসা সহকারী ও স্থানীয় জনসাধারণ।
অবস্থান কর্মসূচির পরে তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক সম্বলিত লিফলেট স্থানীয় বিভিন্ন দোকানে বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি