জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সু.খবর রিপোর্ট
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফরিদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিবৃন্দ। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্যোগকালীন প্রতিরোধ ব্যবস্থা সংক্রান্ত মহড়া প্রদর্শন করে।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা ডা. আব্দুর রহিম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ’র পরিচালনায় বক্তব্য রাখেন
আব্দুল হলিম বীরপ্রতীক, আব্দুল মজিদ বীরপ্রতীক, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, মুুুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ইতি রানী দাস, জোনাকি দাস, প্রেসক্লাব সভাপতি এমএ করিম লিলু প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
সকাল সাড়ে ১০ টায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদের চত্বর বের হয় একটি র ্যালি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
ধর্মপাশা
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।
তাহিরপুর
দিবসটি উদ্যাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জামালগঞ্জ
দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, কৃষি কর্মকর্তা আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, প্রকল্প কর্মকর্তা এরশাদ হোসেন, সহকারী মৎস্য অফিসার কামরুল ইসলাম।
ছাতক
উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে শেষ হয়। র‌্যালীতে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলার ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আওয়ামীলীগ নেতা আব্দুস ছালামসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।