জেলা ও উপজেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উকিলপাড়াস্থ জাতীয় পার্টির কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নছর অহিদ কনা মিয়া।
গোলাম হোসেন অভির পরিচালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, দিরাই উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শেখ জাহির আলী, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ফারুক আহমদ, ধর্মপাশা উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির আহমদ, সুনামগঞ্জ জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক এডভোকেট নাজমুল হুদা হিমেল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু লেইছ কাহার, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, বিশ^ম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুল হুদা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রিপন মিয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহ, জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি ইমদাদুল হক দিলরব, জেলা ছাত্র সমাজের সভাপতি সজিব আহমদ, ছাতক উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আনোয়ার হোসেন, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম প্রমুখ।
প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান আহবায়ক কমিটি অবৈধ পন্থায় গঠন করা হয়েছে। কারো সাথে কোন যোগাযোগ না করে কার স্বার্থ রক্ষা করার জন্য এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে, এই বিষয়ে দলের চেয়ারম্যানের নিকট আমরা দাবি জানিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে দলের চেয়ারম্যান তদন্ত টিম গঠন করেছেন। তদন্ত টিম না আসা পর্যন্ত শনিবারের যে বৈঠক ডাকা হয়েছে, সেই বৈঠক বর্জনের সিদ্ধান্ত আমরা নিয়েছি।
নেতৃবৃন্দ অবিলম্বে আহবায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাকর্মীদের দিয়ে আহবায়ক কমিটি গঠন করার জন্য দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলুর প্রতি আহবান জানান।


