জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত

স্টাফ রিপোর্টার
‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ দিবস’২০১৭ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।  
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.বেলাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রাণি সম্পদ অধিদপ্তরের পিএসও আজহারুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাস প্রমুখ।
এর আগে জাতীয় প্রাণি সম্পদ বিদসের দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এদিকে ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি’ স্লোগানকে       
সামনে রেখে ধর্মপাশা উপজেলায় জাতীয় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে রবিবার সকালে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার। বক্তব্য দেন ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, উপজেলা প্রকৌশলী  শাহ মো. আব্দুল ওয়াদুদ, সাংবাদিক সালেহ আহমদ ও সফল কামারী মনজুরুল হক প্রমুখ।