স্টাফ রিপোর্টার
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত জাতীয় প্রেসক্লাব সম্মুখ চত্বরে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস রোধে’ গণপ্রতিরোধ গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মানববন্ধন
কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক (বকুল সরকার) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু এবং বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দক্ষিণ সুনমাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


