জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

সু.খবর রিপোর্ট
উপজেলা পর্যায়ে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ধোধন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে দুইদিন ব্যাপি মেলার আয়োজন করা হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
উপজেলা র্নিবাহী অফিসার মোহাম্মদ মাছুম বিল্লাহ’র সভাপত্বিতে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যন আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: আব্দুল মতিন।                                                    
এছাড়াও বক্তব্য রাখেন, স্বরূপ চন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছায়াদ আলী, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ, মামুন আহমদ, শিক্ষার্থী মুস্তকিন বিল্লাহ, আলী আসকর, সুহেদ আলী, মাহফুজ খান. সুমাইয়া আক্তার পপি প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ষ্টল পর্রিদশন করেন।
ছাতক
ছাতকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন স্কুল-কলেজের ১৪টি স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টলে স্কুল-কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা প্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ভাবন প্রদর্শন করেছে। সকালে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। পরে প্রধান অতিথিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উলাহ খান, সহকারী কমিশনার(ভুমি) সাবিনা ইয়াসমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, লাফার্জ কর্মকর্তা সাব্বির হোসেন, উপজেলা মসজিদের পেশ ইমাম মাও. নুরুল হকসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উলাহ খানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিৎ রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, হিসাব রক্ষন কর্মকর্তা পার্থ প্রতিম নাথ, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক হারাধন তালুকদার, প্রধান শিক্ষক রশিদ আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অধ্যাপক তৈমুছ আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার। বক্তব্য রাখেন, শিক্ষার্থী রাতুল হাসান রাহিম, অহনা মাহমুদ রাফিদ, প্রমি তসকিনদার, সোলায়মান হোসেন, রমা রানী দাস প্রমুখ। সভায় বাউবি’র উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ, শিক্ষক দ্বীপক দাস, মিজানুর রহমান, লায়লা বেগম, অজয় কৃষ্ণ পাল, মিলন চৌহান, সাহাব উদ্দিন আহমদ, নুরুল হক, ফারুক আহমদ, জয়দুল হোসেন, মোশারফ হোসেন, প্রশান্ত সিনহা, উপানন্দ দাসসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মেলায় প্রযুক্তি ও উদ্ভাবনে প্রথম স্থান অধিকারী  এসপিপিএম উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকারী চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকারী সাউথ-ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজসহ কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।    
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে ০২দিন ব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০এপ্রিল) সপ্তাহের সমাপনী দিনে বিচারকমন্ডলীর ঘোষণা অনুযায়ী প্রকল্প উপস্থাপন প্রতিষ্ঠান সমূহের মধ্যে উপজেলার হাজেরা মুসলিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। মেলায় উপজেলার ০২টি কলেজ ও ০৮টি উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। এগুলো হচ্ছে দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজ, বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পলাশ উচ্চ বিদ্যালয়, কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়, ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়, মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়, রতারগাঁও উচ্চ বিদ্যালয়। মেলায় সিনিয়র গ্রুপ কলেজ পর্যায়ে ১ম স্থান অধিকার করে হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজ, ২য় স্থান অর্জন করে দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ। বিজ্ঞান অলিম্পিয়াডে ১ম হয়েছে ডিবিডি কলেজের রনি বর্মন, ২য় মুবাশ্বিরা বেগম, ৩য় আলফাজ উদ্দিন।