স্টাফ রিপোর্টার
‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৬০ সালের ১ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ শুরু করেন। তাই সরকার প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। কালের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘জাতীয় বীমা দিবস’কে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে সরকার।
- আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে ইউক্রেনে আগ্রাসন বন্ধের দাবিতে এনডিএফ’র মিছিল
- জগন্নাথপুরে বীমা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত


