জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সদর উপজেলার পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাসি খাবার সংরক্ষণ ও পুনরায় ব্যবহারের অপরাধে জননী রেস্টুরেন্টকে ৩ হাজার, মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য  
আহনাফ আদিব রেস্টুরেন্টকে ২ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার জন্য আর এন্ড সন্স জেনারেল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম। অভিযানে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার, জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও সদর থানার পুলিশ সদস্যবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি