স্টাফ রিপোর্টার
‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এই স্লোগানে শহরে জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রর্ফিকুল ইসলাম, জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো.সোহেল রানা, সুনাসগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খাইরুল হুদা চপল, কাস্টম ইন্সপেক্টর অঞ্জন কুমার বালা, রাজস্ব কর্মকর্তা মতিলাল দাশ, রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান, কাস্টম ইন্সপেক্টর করিম উল্লাহ প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে আরইআরএনএমপি মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
- শহীদ মিনারে কৃষি ব্যাংক কর্মচারি ইউনিয়নের পুস্পস্তবক অর্পণ


