স্টাফ রিপোর্টার
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর সুনামগঞ্জের আয়োজনে মৎস্যচাষ সম্প্রসারণ ও সংরক্ষণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট সর্বস্তরের জনগণের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য অফিসার সুনীল মন্ডল।


