জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত

স্টাফ রিপোর্টার
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়।
সুনামগঞ্জ মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াসমিন নাহার রুমা, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, মসুনামগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস প্রমুখ।