জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দোয়ারাবাজারে র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দোয়ারাবাজারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সকল সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
র‌্যালি শেষে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার কান্তি বর্মন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কৃষি কর্মকর্তা মো. মহসিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রজিপের প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা শাহিনুর রহমান, দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান, দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া, মৎস্যলীগের সভাপতি নসর উদ্দিন প্রমুখ।