স্টাফ রিপোর্টার
জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাশ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মো. মোজাম্মেল হক, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা মিয়া, মৎস্য জরিপ কর্মকর্তা গিয়াস উদ্দিন, হ্যাচারী কর্মকর্তা অশোক কুমার দাশ প্রমুখ। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘ সুনামগঞ্জের মৎস্য সম্পদ রক্ষা ও বৃদ্ধির জন্য জেলা প্রশাসন থেকে সবধরনের উদ্যোগ নেয়া হবে। জলমহাল নীতিমালা লংঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে মৎস্যজীবী সমবায় সমিতি বাতিল করা হবে। সবাইকে মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে। মজা পুকুর পতিত না রেখে মাছ চাষ করতে হবে।
সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়,‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত জেলা ব্যাপি পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। প্রথম দিনে সংবাদ সম্মেলন ও জেলা সদরের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সপ্তাহ ব্যাপি কর্মসূচি পালনের লক্ষ্যে প্রচার-প্রচারণার জন্য মাইকিং করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হবে। বেলা ১১ টায় সুরমা নদীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলানায়তনে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন। সপ্তাহব্যাপি কর্মসূচি শেষে আগামী সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলা মৎস্য অধিদপ্তর মাছের চাষ বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
- মধ্যনগরের অপহৃত আদিবাসী স্কুল ছাত্রীকে সেফ কাস্টডিতে পাঠিয়েছেন আদালত
- সমিতির লোকেরাই টাঙ্গুয়া পাহাড়া দিবে -ড.মিহির কান্তি মজুমদার


