শান্তিগঞ্জ অফিস
দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে আলোচনা সভা সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে অফিসার্স ক্লাবে আলোচন সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বন্ধীপ বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, পদ্ধা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান সহ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে নির্বাচিত সফল আত্মকর্মী হিসেবে মো: নুরুল হক,সাজ্জাদুর রহমান, সোলাইমান আহমদ ও সাইফুলকে সম্মাননা স্মরক ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।


