স্টাফ রিপোর্টার
‘সবার পাশে সর্বক্ষণ আমরা বিশ^জন’ স্লোগানকে সামনে রেখে জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পৌর কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সিভিল
সার্জন কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সদর হাসপাতালের প্রধান প্যাথলজিস্ট ডা. রোকন উদ্দিন মোল্লা, পৌর কলেজের প্রভাসক শাহ আবু নাসের প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তদান হলো একটি মহৎ কাজ। একজন রক্তাদাতার জন্য অনেক সময় একজন মানুষের জীবন রক্ষা পায়। আর একজন সুস্থ মানুষ রক্তাদান করলে শরীরের অনেক উপকার হয়। তাই প্রতি ৩ মাস পর পর রক্তা দেয়া সবার উচিত।
আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।


