Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জাতীয় শোক দিবসের কর্মসূচি – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জাতীয় শোক দিবসের কর্মসূচি

স্টাফ রিপোর্টার
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার ৭ মার্চের ভাষণ প্রচার করা হবে। সকাল সাড়ে ১০টায় জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জেলার সকল মসজিদসমূহে বাদ যোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সরকারি-বেসরকারি সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে অনলাইন শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
এদিকে দিবস উপলক্ষে জেলা সদর হাসপাতালের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা (উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীর স্ক্রিনিং) করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ফাউন্ডেশনের জেলা কার্যালয়, ১১টি উপজেলা মডেল রিসোর্স সেন্টার, ২৭টি সাধারণ রিসোর্স সেন্টারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১২টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আলেম-ওলামাদের অংশগ্রহণে কোরআন খতম এবং বাদ যোহর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও উপজেলা পর্যায়েও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহ দিবসটি উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে।