জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা সরকারি গ্রন্থাগার। বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুগের বয়সসীমা অনুর্ধ্ব ৭ বছর। বিষয় ‘জাতির পিতা বঙ্গবন্ধু’। ‘খ’ গ্রুপ অনুর্ধ্ব ১২ বছর, বিষয় ‘ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণ’। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২১ আগস্ট বিকাল ৩টায় সুনামগঞ্জ সরকারি গ্রন্থাগারে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের ২০ আগস্টের মধ্যে নাম রেজিস্ট্রেশন এবং বয়স প্রমাণ সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রতিযোগিতায় অংগ্রহণকারীদের কাগজ/আর্ট পেপার ব্যতীত চিত্রাংকনের প্রয়োজনীয় অন্যান্য উপকরণ নিজ দায়িত্বে আনতে হবে। প্রেস বিজ্ঞপ্তি
- ধর্মপাশায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী
- সাচনাবাজার ইউপি সদস্যের বিরুদ্ধে কাবিটা’র ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


