স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মাছুম হেলাল, সহ সভাপতি শাহজাহান চৌধুরী, যুব লীগ নেতা জমিরুল হক পৌরব।
রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাংবাদিক আমিনুল হক।
- পূজা উদযাপন পরিষদের মৌন শোক অবস্থান কর্মসূচী
- জাতীয় শোক দিবস উপলক্ষে মৌসুমী ফল বিতরণ সভা ও দোয়া মাহফিল


